উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্রুত কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট NSUI

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি শিক্ষাবর্ষে এখনও বহু ছাত্র- ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি বলে অভিযোগ। আরও অভিযোগ পড়ুয়াদের ভর্তি নিয়ে চলছে তালবাহানা। তাই এসব বন্ধ করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্রুত কলেজে ভর্তির সুযোগ করে দিতে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল এন এস ইউ আই। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে যায়।

আমির হোসেনের নেতৃত্বে প্রতিনিধিরা ৫ দফা দাবি সনদ উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে অতিরিক্ত অধিকর্তার কাছে তুলে দেন। ডেপুটেশন শেষে এন এস ইউ আই নেতা আমির হোসেন বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে পড়ুয়ারা যাতে সমস্যা ছাড়া ভর্তির সুযোগ পায়, পড়ুয়াদের নিজেদের পছন্দসই কলেজ নাহলেও কাছাকাছি কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন দাবি তারা তুলে ধরেন তিনি।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...