ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ২৯ জুলাই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হয় বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে। এবছর বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস। সোমবার প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তিন সংগঠন AIDSO, AIDYO ও AIMSS-র যৌথ উদ্যোগে।

এদিন আগরতলার বটতলা এলাকায় সকালে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয় আগরতলা বটতলা এলাকায়। উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাম প্রসাদ আচার্য সহ অন্যরা।

ছাত্র নেতা এদিন অভিযোগ করেন নতুন জাতীয় শিক্ষানীতি-২০২০’র মাধ্যমে শিক্ষার যে মর্ম বস্তু একে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে শিক্ষাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে বিদ্যাসাগরের যে স্বপ্ন ,সেই স্বপ্নকে পাথেয় করে ছাত্র যুবদের আন্দোলন করা দরকার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...