খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল শিবনগরের মডার্ন ক্লাবের পুজো প্যান্ডেল তৈরির কাজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে আর সময় বেশি নেই। রাজধানীর বনেদী ক্লাব গুলিতে শুরু হয়ে যাচ্ছে দুর্গা পূজার প্রস্তুতি। ইতি মধ্যে শুরু হয়ে গেছে বিগ বাজেটের পূজার খুঁটি পূজা ও কাঠামখিলি। রবিবার খুঁটি পূজা হয় রাজধানীর শিবনগরের মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের। এদিন সকালে ক্লাবের সদস্য- সদ্যারা এতে অংশ নেন।

তাদের এবছরের মণ্ডপ তৈরি হবে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষরধাম ‘ মন্দিরের অনুকরনে। প্যান্ডল তৈরী করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ-র শিল্পী সঞ্জিত দেবনাথ। পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ জানান প্রতিমা তৈরী করবেন পশ্চিমবাংলার কাঁথির মৃৎশিল্পী গুরুপদ পান্ডা এবং আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী মৃনাল কান্তি গোস্বামী।

এছাড়া এবারের পূজায় বিশেষ আকর্ষন হিসেবে থাকছে, নেশা- বিরোধী অভিযান এবং তার সাথে থাকবে মানুষকে সচেতন করার অন্যান্য প্রচেষ্টা। যেমন বেটি পড়াও বেটি বাঁচাও, পরিবেশ সুরক্ষা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, জলসংরক্ষন ইত্যাদি। সভাপতি জানান পূজার প্রাথমিক বাজেট চল্লিশ লক্ষ টাকা ধরা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...