মানব পাচারে যুক্ত এক বাংলাদেশী দালালকে গ্রেপ্তার করলো আগরতলা সরকারি রেল থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রবেশ করে মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশী দালালকে গ্রেপ্তার করলো আগরতলা সরকারি রেল থানার পুলিশ। বুধবার তাকে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করা হয়। ধৃতের নাম অনিকুল শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়।

২৩ জুলাই আগরতলা রেলস্টেশন থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। অভিযোগ অবৈধভাবে তারা দালালের মাধ্যমে ভারতে এসে অন্যত্র যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। তাদের বাংলাদেশ থেকে পারাপারে সাহায্য করার অভিযোগ উঠে প্রায় ১ বছর আগে অবৈধভাবে ভারতে এসে থাকা অনিকুলের বিরুদ্ধে। অবশেষে পুলিশ তাঁকেও জালে তুলে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে জি আর পি থানার পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...