অভিষেক রেস্তোরায় অনিয়ম ধরা পরায় রেস্তোরার রান্না ঘরে তালা ঝুলিয়ে দিলো প্রশাসন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় ছেয়ে গেছে রাস্তার পাশে খাবারের দোকান কিংবা রেস্টুরেন্টে। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বহু রেস্টুরেন্ট। অভিযোগ অনেক রেস্টুরেন্টে মানা হচ্ছে না খাদ্য সুরক্ষার নিয়ম। বাহ্যিক চাকচিক্য যতই থাকুক না কেন ভেতরে স্বাস্থ্য খাবার পরিবেশন করা হচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে আমজনতার।

অভিযোগ প্রশাসনের তরফে এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে প্রতিনিয়ত নেই কোন নজরদারি। ফলে নিজেদের ইচ্ছেমতো অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে মানুষকে। বিভিন্ন সময়ে খাবারে মিলছে আরশোলা সহ বিভিন্ন কীটপতঙ্গ। ক্রমাগত এসব অভিযোগ আসার পরে অবশেষে রেস্টুরেন্ট গুলির বিরুদ্ধে অভিযানে নামলো প্রশাসন।

মঙ্গলবার সদর মহকুমা শাসকের নেতৃত্ব, ফুড সেফটি, ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে যান। অভিযানে অনেক অনিয়ম পেয়েছেন। অভিযোগ খাবার যেভাবে রাখা আছে কিংবা তৈরি করা হয়েছে তা যে একেবারে অস্বাস্থ্যকর তা এক প্রকার স্বীকার করে নেন সদর মহকুমা শাসক।

তাদের অভিযানে এদিন অভিষেক রেস্টুরেন্ট অনিয়ম ধরা পরায় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং রেস্টুরেন্টের রান্না ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মহকুমা শাসক জানান নমুনা পরীক্ষা করে আসার পরেই পদক্ষেপ নেওয়া হবে। শহরের অন্যান্য রেস্টুরেন্টেও প্রতিনিয়ত অভিযান চালানো হবে যাতে মানুষের স্বাস্থ্য নিয়ে কোন ধরণের ঝুঁকি না থাকে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...