Connect with us

Uncategorized

মনোনয়ন পত্র প্রত্যাহার করলো দুই বাম প্রার্থী : জেলা শাসক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হল। পশ্চিম জিলা পরিষদের ১৭ আসনের জন্য মনোনয়ন পত্র জমা পড়েছিল ৪৭ টি তিন দলের তরফে। সবকটি আসনে মনোনয়ন পত্র পেশ করেছিল বিজেপি ও বামেরা। আর কংগ্রেস ১৩ আসনে।

তবে দুইজন বাম প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয় বলে জানান জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান, ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে পুলিশ টি এস আর। ৪ জন করে থাকবে নিরাপত্তা রক্ষী প্রতিটি ভোট কেন্দ্রে। আইন- শৃঙ্খলা রক্ষায় ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে। এছাড়াও থাকবে বি এস এফ।

বিভিন্ন রাজনৈতিক দলের তরফে সহযোগিতা মিলছে বলে জানান জেলা শাসক। কোন ধরণের অভিযোগ থাকলে স্থানীয় থানা কিংবা রিটার্নিং অফিসার তথা সংশ্লিষ্ট বিডিওর কাছে অভিযোগ জানানো যাবে বলে জানান তিনি।