Connect with us

প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ। সোমবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী। চেয়ারম্যান জানান, ২০২৩ সালের তুলনায় এবছর ৬ শতাংশ পরীক্ষার্থী বেড়েছে। এবছর পি সি এমে পরীক্ষার্থী ছিল ২২৬৮ জন। পি সি বিতে ৪৮৬৮ জন। ছেলেদের তুলনায় এবছর মেয়ে পরীক্ষার্থী সব ক্যাটাগরিতে বেশি ছিল।

চেয়ারম্যান জানান এবছর পিসিএম গ্রুপে সম্ভাব্য প্রথম আয়ুষ্কর নাথ, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থসারথি রায়। পিসিবি গ্রুপে সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুখথাঙ্গ দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, অরুন দেববর্মা সহ অন্যরা। এবছর ২ মে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা। রাজ্যে ১৭ টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়।