মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকায় আয়ুষ্মান কার্ডের নামে রমরমা বাণিজ্য, পাত্তা নেই মন্ত্রীর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বর্তমান বিজেপি সরকার বা বলা যায় ডাবল ইঞ্জিন সরকার দিনের পর দিন বিভিন্ন প্রকারের জনহিতকর প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের জন্য নিরন্তর ভাবে পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কিন্তু একাংশ চুনুপুটি সমর্থক বা যারা নিজেদের নিজ নিজ এলাকায় বড় নেতৃত্ব বলে দাবি করে তাদের দৌলতে বিভিন্ন জায়গায় শুধুমাত্র সরকারি প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ছে ঘটনা তা না, অনেক জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষকে এই প্রকার প্রকল্পের সুযোগ পাইয়ে দিতে গিয়ে বাঁকা পথে পয়সা রোজগারে নেমেছে একাংশ নেতৃত্ব।

এরকমই এক ঘটনা সামনে এসেছে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুর থেকে।অভিযোগ কৃষ্ণপুর এলাকার আমতলী গ্রামে বিজেপি দলের ২ সিকি নেতা শিশু নম দাস এবং সুভাষ সরকার (ইন্দ্রজিৎ) বাঁকা পথে পয়সা রুজি করতে গিয়ে আয়ুষ্মান যোজনা শীর্ষক প্রকল্পকে হাতিয়ার করেছে। যেখানে গোটা রাজ্যের মধ্যে বা বলা যায় গোটা দেশের মধ্যে আয়ুষ্মান কার্ড বিনামূল্যে করা হচ্ছে এ জায়গায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট দুই সি কি আর আধুলি মিলে তুই সিন্দ্রাই এলাকার কোন এক ব্যক্তিকে (যার নাকি আবার একটা সিএসসি সেন্টার রয়েছে) এলাকায় আমদানি করে রীতিমতো শিবির করে ৫০ টাকার বিনিময়ে আয়ুষ্মান কার্ড করাচ্ছেন।

গ্রামের সাধারণ সহজ সরল মানুষরা সিকি নেতাদের কথায় বিশ্বাস করে বিনামূল্যের এই সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করতে বাধ্য হচ্ছেন টাকার বিনিময়ে। গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে যেমন বিস্ময় তৈরি হয়েছে ঠিক পাশাপাশি প্রশ্ন উঠছে মন্ত্রীর নির্বাচনী এলাকায় কেন দিনের পর দিন এরকম বিভিন্ন প্রকারের ঘটনাগুলো সামনে আসছে, যেগুলো ক্রমান্বয়ে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করছে। এই সংবাদ পরিবেশন হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয় এখন এটাই দেখার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...