গোপন খবরের ভিত্তিতে আটক নেশা কারবারী সহ নেশা সামগ্রী 

Date:

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উঠে পরে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন। যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অবৈধ নেশা সামগ্রী পাচারকারী। যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত রবিবারও গোপন খবরের ভিত্তিতে TR01F2376 নাম্বার এক অটো থেকে ২১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আটক করেন পশ্চিম আগরতলা থানার পুলিশ। এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানান অভিযুক্ত অটো চালকের নাম দীপঙ্কর দে, সে ফরেন লিকার গুলিকে আগরতলা থেকে নতুন নগর এলাকায় নিয়ে যাচ্ছিলো , সেই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে উতপেতে বসে থাকে এবং তাকে কর্নেল চৌমুনি এলাকা থেকে আটক করে পুলিশ বলে জানান। উদ্ধারকৃত ফরেন লিকারগুলির বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...