বেতন বৈষম্য দূর করার দাবিতে শিক্ষা ভবনের নিকট একাংশ শিক্ষকদের বিক্ষোভ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেতন বৈষম্য দূর করার দাবিতে শিক্ষা ভবনের সামনে একাংশ শিক্ষকদের বিক্ষোভ । রাজ্যের সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের একাংশের সঙ্গে বেতন বৈষম্য করা হচ্ছে, এই অভিযোগ রাজ্যের সমগ্র শিক্ষায় কর্মরত একাংশ শিক্ষকদের। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করার দাবিতে শুক্রবার রাজধানী আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেএই সকল শিক্ষক-শিক্ষিকারা। সেদিন বিক্ষোভরত শিক্ষকদের দাবি, তাদের একেক জন প্রতি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা বেতন কম পাচ্ছেন। এই দ্রব্যমূল্যের বাজারে তাদের এভাবে বঞ্চিত করার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে এই পরিস্থিতিতে অবিলম্বে তাদের সঙ্গে যে বেতন বৈষম্য চলছে তা দূর করতে হবে। যদি তা না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...