৬ দফা দাবিতে শিক্ষাভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির 

Date:

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৃহস্পতিবার ৬ দফা দাবিতে শিক্ষাভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। দাবিগুলি যথাক্রমের :-

 

১) কলেজগুলিতে সেমিস্টার ভিত্তিক একটি পরিকল্পিত ও পূর্ণাঙ্গ সিলেবাস অবিলম্বে চালু করতে হবে।

 

২) প্রতিটি বিষয়ে প্রতিটি সেমিস্টারের কোর্স নির্দিষ্ট সময়ে শেষ করতে ছুটি ছাড়া প্রতিদিন পাঠদানের ব্যবস্থা করাতে হবে।

 

৩) কলেজ সহ উচ্চশিক্ষায় কোন প্রকার ফি বৃদ্ধি করা চলবে না।

 

৪) রাজ্যের প্রতিটি কলেজে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক নিয়োগ করতে হবে।

 

৫) এম বি বি ইউনিভার্সিটিতে বাংলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় (সাবজেক্ট) ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করতে হবে।

 

৬) যেসমস্ত কলেজে মাল্টার ডিগ্রি কোর্স পড়ানো শুরু হয়েছিল তা বন্ধ করা চলবে না।

 

এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক নেতৃত্ব জানান রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে তড়িঘড়ি করে ‘জাতীয় শিক্ষানীতি- ২০২১ চালু করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি সৃষ্টি হয়েছে তাতে রাজ্যের কলেজগুলিতে পাঠরত হাজার হাজার ছাত্র-ছাত্রী দিশাহীন হয়ে পরেছে। তিন বছরের ডিগ্রি কোর্সের পরিবর্তে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছে। কিন্তু পরিকল্পিত ও সুসংহতভাবে সেমিস্টার ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি সেমিস্টারের সিলেবাসের পঠনপাঠন সমাপ্ত করা হচ্ছে না এবং তার জন্য প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক কোন কলেজেই নেই। রাজ্যের কলেজগুলিতে মূলত অতিথি অধ্যাপকদের মাধ্যমে পঠনপাঠন পরিচালনা করার চেষ্টা চলছে। কলেজগুলিতে প্রতিটি বিষয়ে প্রতিদিন ক্লাসও হচ্ছে না। কলেজগুলিতে বিষয়ভিত্তিক স্থায়ী অধ্যাপক নিয়োগের কোন পরিকল্পনাও পরিলক্ষিত হচ্ছে না।যার ফলে রাজ্যের উচ্চশিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে। তাই সেদিকে লক্ষ্য রেখেই আজকের এই বিক্ষোভ কর্মসুরুচি বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...