স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলো তপশিলি জাতি ছাত্র ছাত্রীরা। তাদের অভিযোগ দীর্ঘ ৮ মাস অতিক্রান্ত হবার পরও তাদের স্কলারশিপের সমস্যা এখনো দূর করেনি দপ্তর , তাছাড়া গত ডিসেম্বর মাসে দপ্তরের অধিকর্তার সাথে কথা বললে তিনি ১৫ই জানুয়ারির মধ্যে স্কলারশিপের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজকে ১৫ই জানুয়ারি পেরিয়ে ১৭ই জানুয়ারি হয়েছে এখনো এর কোন সুরাহা হয়নি বলে। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী জানান এরা এই স্কলারশিপের উপর নির্ভর করে বিভিন্ন কোর্সে নিয়োজিত হয়েছিল , স্কলারশিপের সমস্যা হওয়ার কারণে অনেকে ধার দেনা করে কোর্স করেছে যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাই একপ্রকার বাধ্য হয়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান। তার পাশাপাশি অতি সত্বর যদি তাদের স্কলারশিপের সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...