রাম মন্দির এবং রথ তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব চানমারী এলাকার শিল্পী বিজয় দেবনাথ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৫০ বছরে পুরনো ইতিহাস বাস্তব রূপ নিতে আর হাতেগোনা কয়েকটি দিন বাকি, এই ইতিহাসের সাক্ষী হতে গোটা দেশজুড়ে চলছে উৎসবের মেজাজ। কেননা হিন্দু ধর্মাবলম্বীদের প্রভু শ্রীরাম পুনরায় অযোধ্যায় পা রাখতে চলেছেন, যার জেরে শ্রীরাম ভক্তদের দ্বারা নিজেদের প্রাণপ্রিয় ভগবানকে স্বাগত জানাতে আগামী ২২শে জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলা শ্রীরাম মন্দিরে চলছে উৎসবের প্রস্তুতি। জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এদিন বলিউডের নামিদামি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা। শ্রী রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে রাজ্যেও দেখা গেছে মিশ্র সাড়া। তাতে অনুপ্রাণিত হয়ে থার্মোকল, দেশলাইয়ের কাঠি্, কাগজ এবং ফেভিকল দিয়ে রাম মন্দির এবং রথ তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব চানমারী এলাকার শিল্পী বিজয় দেবনাথ। সংবাদমাধ্যমকে শিল্পী জানিয়েছেন সনাতন হিন্দু ধর্মের ৫০ বছরে ইতিহাস পুণ্যতা পাওয়ার একটি উদাহরণ হল এই রাম মন্দির, আর এতে অনুপ্রাণিত হয়ে উনার এই প্রদর্শনী বলে, যা তৈরীতে উনি সময় নিয়েছেন মাত্র একদিন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...