শ্রমিক স্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রণয়ন করেছে । তার প্রতিবাদে গর্জে উঠেছে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি । কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে সি আই টি ইউ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয় ।এখানে বক্তব্য রাখেন সিআইডিইউ নেতা মানিক দে । শ্রী দে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইন প্রণয়নের তীব্র সমালোচনা করেন । বলেন ব্রিটিশ আমলের আইনকে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার নতুন যে আইন প্রণয়ন করেছেন সেখানে সম্পূর্ণ শ্রমিক বিরোধী আইন প্রণয়ন করা হবে । বর্তমান সরকার এখন যে আইন করেছেন সেটা অত্যন্ত বিপদজনক এবং দানবীয় । যেখানে সাধারণ শ্রমিকদের ১০ বছরের জেল এর সংস্থান রাখা হয়েছে । দেখা যাবে শ্রমিকরা সাধারণ অপরাধ করলেও বছরের পর বছর জেলের গ্লানি টানতে হবে । এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সারা ভারত শ্রমিক সংগঠন গুলি একজোট হয়ে আন্দোলনের শামিল হওয়ার পরিকল্পনা করছে । যাতে করে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন থেকে পিছু হটে আসে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...