মহিলা বিচারপতিকে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের ঘটনায় ধিক্কার-প্রতিবাদে গর্জে উঠল শ্রমজীবি নারী সংগঠন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা বিচারপতিকে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের ঘটনায় ধিক্কার-প্রতিবাদে গর্জে উঠল শ্রমজীবি নারী সংগঠন। উত্তর প্রদেশের বান্দ্রা জেলায় সম্প্রতি এক মহিলা বিচারপতির সঙ্গে পুরুষ বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই নিয়ে দেশ জুড়ে শোরগোল উঠে। তাঁরই রেশ ধরে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ –বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বাম নারী সংগঠন ত্রিপুরা রাজ্য শ্রমজীবি নারী সমন্বয় কমিটি। আগরতলার সিটি সেন্টারের সামনে তাঁরা এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী পালন করেন। কর্মসূচী থেকে কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে মুখর হন সংগঠনের কর্মী সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য বলেন, এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে ২০২২ সালের কোনও একটা সময়। চলতি বছরের ১৫ ডিসেম্বর এই ঘটনা প্রকাশ্যে আসে। পাঞ্চালী ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, খোদ বিচারালয়ের ভিতরেই যদি একজন মহিলা বিচারপতির সঙ্গে এই ধরনের অভব্য ঘটনা ঘটে তাহলে দেশের নারীদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে ?

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...