এখন বাংলার বিরুদ্ধে অপপ্রচার করাই একমাত্র কাজ বিজেপির : মমতা 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার তিনদিনের সফরে দিল্লি গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে সাংসদ হামলা প্রসঙ্গে সাংবাদিকদের মমতা বললেন, “নিরাপত্তায় যে গলদ রয়েছে, সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মেনে নিয়েছেন।

নতুন সংসদে নিরাপত্তার বড় গলদ ছিল। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।” অভিযুক্তদের পাশ ইস্যু করেছিলেন বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। সেই প্রসঙ্গে মমতার মন্তব্য, এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলেই তো রাজ্যসভা থেকে ডেরেক ওব্রায়নকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও অন্যান্য দলের সাংসদদেরও সাসপেন্ড করা হয়েছে।

পাশাপাশি সংসদে অনুপ্রবেশের চেষ্টার ঘটনার সঙ্গে বাংলার সঙ্গে যে যোগ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে সে প্রসঙ্গে মমতা বলেন, “এখন বাংলার বিরুদ্ধে অপপ্রচার করাই একমাত্র কাজ বিজেপির । ওটা খুবই গুরুতর একটা নিরাপত্তার গাফিলতার ঘটনা । তদন্ত হোক ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...