রাজ্যের মঙ্গলে মায়ের পুজো দিলেন মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকার পরিচালিত আগরতলা পুর নিগমের দু বছর পূর্তি হল বৃহস্পতিবার । সকালবেলা পুর নিগমের মেয়র উদয়পুর মাতাবাড়িতে পূজা দিতে গেলেন এবং মায়ের কাছে প্রার্থনা করলেন যেন মা ত্রিপুরা সুন্দরী পুর নাগরিকদের সেবা করতে সম্পূর্ণ শক্তি প্রদান করেন । পাশাপাশি প্রার্থনা করেন মা যেন অহংকার মুক্ত রেখে প্রত্যেক নাগরিকের সেবা প্রদানে মেয়রকে নিয়োজিত করেন । বৃহস্পতিবার সকালে হঠাৎই মেয়র দীপক মজুমদারের উপস্থিতি ঘটে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে । মায়ের পুজোপাট অঞ্জলি প্রদানের পাশাপাশি গোটা রাজ্য বাসির সুস্বাস্থ্য ও কল্যাণ প্রার্থনা করেন মেয়র শ্রী মজুমদার ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...