লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যের জেলায় জেলায় নির্বাচনী বৈঠক শুরু ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফলাফল থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরার দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রস্ততি শুরু করে দিয়েছে কংগ্রেস ৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস জেলা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করছে ৷

 

কংগ্রেসের সবকটি শাখা সংগঠনকে সক্রিয় করে তোলার জন্য ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পদক্ষেপ করছেন ৷

এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগর সার্কিট হাউসে জেলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ৷

 

উক্ত সভায় আগামী লোকসভা নির্বাচনে সাংগঠনিক ভাবে কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করা যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে ৷ এছাড়া অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, জেলা কংগ্রেসের সভাপতি অজিত দাস, প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য এবং জেলা কংগ্রেসের সদস্য ইন্দ্রজিত পাল সহ আরো অন্যান্যরা ৷ রাজ্যের প্রতিটি জেলায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর নেতৃত্ববৃন্দ এদিন বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ৷

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...