২০২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে জয়ী হওয়াই একমাত্র লক্ষ্য : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, মন্ত্রী বিকাশ দেবর্বমা সহ অন্যান্যরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন আগামী ১২ ডিসেম্বর থেকে সূচনা হতে চলেছে রাজ্যের ২০টি জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনে পাঁচ দিবসীয় বিস্তারক যোজনা কার্য্যক্রম । লোকসভা নির্বাচনকে ঘিরে এটাই বিজেপির অন্যতম প্রধান কর্মসূচি। তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করে ত্রিপুরার দুটি আসনে জয়ী হওয়াই একমাত্র লক্ষ্য বলেও জানান মুখ্যমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...