আজব রাজ্যে আছি আমরা, খাদ্যের অভাবে বিক্রি হচ্ছে শিশু : মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকা সত্ত্বেও টুয়েপ প্রকল্পটিকে গলা টিপে হত্যা করা হয়েছে । চারিদিকে কাজ নেই খাদ্য নেই, খাদ্যের জন্য মানুষ হাহাকার করছে । বাধ্য হচ্ছে শিশু বিক্রি করতে , পাহারে জনজাতি অংশের মানুষ কর্মসংস্থানের জন্য নিত্যদিন হন্য হয়ে ঘুরছে । সাধারণ মানুষ বাঁচার জন্য লড়াই করে টিপতে না পেরে আত্মহননের পথ বেছে নিচ্ছে । এ এক আজব রাজ্য । বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মুখ থুবড়ে পড়েছে ।অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের । শনিবার বিদ্যুৎ এবং রেল পরিষেবা বেসরকারিকরণের বিরুদ্ধে ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হল এক জনসভা। সভার প্রথমেই এক মিছিল তেলিয়ামুড়া মহকুমা অফিস থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে এসে শেষ হয়। মিছিলে পা মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমতিয়া এবং প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...