বাইপাসে এক ট্রিপার চালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের অন্ধকারে নিরাপদহীন শহর আগরতলা। বাইপাসের কাছে আনন্দনগর ৫নং রাস্তায় খুন হলেন এক ট্রিপার চালক। তাকে খুনের অভিযোগে সহচালক কানু দেববর্মাকে গ্রেফতার করেছে শ্রীনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি রামবতী এলাকায়। রাত সাড়ে এগারোটা নাগাদ এই খুনের ঘটনাটি হয়। জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে অনিলকে। এই ট্রিপার চালক বাইপাস সড়কের পাশে আনন্দনগরের ৫নং রাস্তায় তার ট্রিপার গাড়ি রাখেন। এখানেই রাতে ট্রিপারের চালক অনিলের সঙ্গে সহচালক কানুর ঝগড়া শুরু হয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে অনিলকে আঘাত করলে তিনি ট্রিপারের মধ্যেই মারা যান। অনিলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশও আসে। এই সুযোগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কানু। তাকে ছুটে গিয়ে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ধৃত সহচালককে আদালতে পাঠানো হবে। এদিকে রাতে ট্রিপর চালক হত্যার ঘটনায় আমতলি বাইপাস এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...