“মন কি বাত”- এর ১০৭তম সংস্করণ শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতা মন্ত্রীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সারা দেশের সাথে যথাযথ মর্যাদায় রাজ্যে ও প্রতিটি বুথে বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৭ তম মন কি বাত অনুষ্ঠান শোনা হয়। এদিনের মন কি বাত অনুষ্ঠান পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোকাল ফর লোকালের উপর জোর দিয়েছেন এবং এই ভোকাল ফর লোকাল দিয়ে আত্মনির্ভর হয়েছে এমন কিছু ব্যক্তিদেরও উদাহরণ তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন কি বাত অনুষ্ঠান-পর্ব রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শোনা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ রাজ্যের সাংসদ মন্ত্রী বিধায়কগণ। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং এই সভার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে দলীয় রণকৌশল কি হবে তা নির্ধারণ করা হবে তাছাড়া এখন থেকে লোকসভা নির্বাচনের জন্য মন্ডল থেকে আরম্ভ করে বুথ স্তর অবধি প্রাথমিক চর্চা শুরু হয়েছে বলে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...