আন্তরিকতার সঙ্গে রোগীদের পরিষেবা প্রদানের আহবান রাজ্যপালের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।এমনকি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার রান্না ঘর পর্যন্ত পরিদর্শন করেন।কথা বলেন হাসপাতালের বহির বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে।পরিদর্শন শেষে তিনি হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যাপক এবং ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি ও আগরতলা সরকারী মেডিকেল কলেজের পরিষেবা খুবই ভালো। যারা অসুস্থ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা নেওয়া জন্য যান তারাও জরুরী পরিষেবা পেতে আবার জিবি হাসপাতালেই ছুটে আসেন। এই অভিমত রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু’র। তিনি আরো বলেন, তাকেও যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় তাহলে তিনিও জিবি হাসপাতালে ছুটে যাবেন।তিনি আরো বলেন এই রাজ্যের অনেকেই সামান্য অসুস্থ হয়ে পড়লে বেসরকারি হাসপাতাল, এমনকি ভিন রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু তারা চাইলে এখানে অনেক ভালো পরিষেবা পেতে পারেন। কারণ এখানের পরিষেবা অনেক ভালো। হাসপাতালে আসা রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলে তিনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। পাশাপাশি তিনি নিজেও পুরো হাসপাতাল ঘুরে দেখেছেন বলে জানান। হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রতিও তিনি আহবান রাখেন তারাও যেন আন্তরিকতার সঙ্গে রোগীদের পরিষেবা প্রদান করেন। তাহলে আগামী দিনে আরো বেশি করে সাফল্য আসবে বলে জানান। ভালো পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালের সকল স্তরের কর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...