রাজ্যপাল পরিদর্শনের দিনে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ রোগীর পরিজনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা এজিএমসি । গত ১০-১২ দিন ধরে এই হাসপাতালে পরিষেবা শূন্যের কোঠায় ছিল বলে অভিযোগ রোগীর পরিজনদের। এর সাথে ছিল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের অভদ্র ব্যবহার। কোন একটি বিষয়ে জানতে চাইলে ‘লার্জার দেন গড’ মনোভাবাপন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বেজায় ক্ষুব্ধ হতেন। বৃহস্পতিবার রাজ্যপাল পরিদর্শনে আসবেন -এই খবর চাউর হতেই রাতারাতি পাল্টে যায় সবকিছু। হাসপাতালের অব্যবস্থা এবং এর উপর স্বাস্থ্যকর্মীদের যাচ্ছে তাই ব্যবহার নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন চিকিৎসাধীন রোগীদের পরিজনেরা। তাদের একটাই প্রশ্ন, এতদিন কেন এই পরিষেবা ছিল না। টাকার বিনিময়ে পরিষেবা পেতে গিয়ে কেন স্বাস্থ্য কর্মীদের এই দুর্ব্যবহার ।তাছাড়া হাসপাতালে রাজ্যপাল পরিদর্শনে আসবেন তা জেনেই হাসপাতালের কর্তৃপক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দৌড়ঝাঁপ , এমনিতে একটু পরিষ্কার করার কথা বললেই বেজায় চটে যায় স্বাস্থকর্মীরা বলে অভিযোগ , শুধু তাই নয় হাসপাতালে কর্তব্যরত থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীরাও খারাপ ব্যবহার করে বলে জানান তিনি , এবং রোগী যদি আই সি ইউ তে থাকে সেখানে কি কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে জানতে চাইলেও খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...