ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল মন্ত্রী টিংকু রায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহর বাবুরবাজার টিলাগাঁও তহসিল কাছারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। জানা যায় বিগত কয়েক মাস পূর্বে বাবুরবাজারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে,৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। মঙ্গলবার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রীর উদ্যোগে কৈলাশহর বাবুরবাজার টিলাগাঁও তহশীল কাছারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ,কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ,রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশর আলী প্রমুখ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...