গৌরাঙ্গ দত্তের মৃত্যুতে মানিক সরকারের শোক ও সমবেদনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় অফিসটিলার প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের বড় ভাই গৌরাঙ্গ প্রসাদ দত্তর মৃত্যুর খবরে শুক্রবার দুপুরে তার বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রসঙ্গত প্রয়াত গৌরাঙ্গ প্রসাদ দত্ত বামপন্থী আন্দোলনের নেতা ছিলেন। জানা যায় গত ৮ তারিখ সন্ধ্যা ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন বিশালগড় এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সিপিআইএম বিশালগড় উত্তরাঞ্চল কমিটির প্রাক্তন অঞ্চল কমিটির সদস্য,তথা প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা গৌরাঙ্গ প্রসাদ দত্ত।।প্রয়াত গৌরাঙ্গ প্রসাদ দত্তের মরদেহে ৮ তারিখ পার্টির পতাকা এবং পুষ্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জানান CPI(M) রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক ভানু লাল সাহা, মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য তপন দেবনাথ, পার্টি নেতা প্রদীপ দেবনাথ সহ অসংখ্য গুণ মুগ্ধ ব্যক্তিবর্গ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...