গাজায় গণহত্যা বন্ধে সোচ্চার হয়েছে বামফ্রন্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্যালেস্টাইনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সরব হয়েছে সিপিআইএম । সিপিআইএমের অভিযোগ মার্কিন মদত পুষ্ট হয়ে নির্বিচারে গাজায় গণহত্যা শুরু হয়েছে । অবিলম্বে এই গণহত্যা বন্ধ না হলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে । বৃহস্পতিবার এই গণহত্যার বিরুদ্ধে রাজধানী আগরতলায় বিক্ষোভে শামিল হয়েছে বামপন্থী সংগঠনগুলি । এদিন একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক বিক্ষোভ সভায় মিলিত হয়েছে । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মার্কিন মদকপুষ্ট হয়ে ইজরাইল যেভাবে প্যালেস্টাইনের উপর আক্রমণ সংঘটিত করছে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার । এ নিয়ে রাজনীতির উর্ধ্বে উঠে সমবেত প্রতিবাদ জানানো প্রয়োজন । এদিনের সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...