Connect with us

Uncategorized

রেলে কাটা পড়ে মৃত্যু হল গৃহবধুর

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলে কাটা পড়ে মৃত্যু হল নাবালক ২ কন্যার মায়ের । বীভৎস মৃত্যুতে অবুঝ দুই শিশু সহ হতবাক গোটা গ্রামবাসি ।জল আনতে গিয়ে বুধবার দুপুর দেড়টা নাগাদ আগরতলা সাব্রুম গামী ট্রেনের নিচে পড়ে মৃত্যু হল দক্ষিণ চড়িলাম কড়ুইমুড়া এলাকার দীপু নমঃ নামে দুই শিশুর জননীর। জানা যায় দক্ষিণ চড়িলাম কড়ুইমুড়া এলাকার রতন নমঃর মেয়ে বুধবার দুপুরে বাড়ির কাজের জন্য পানীয় জল আনতে যায় আর ঠিক সেই সময় আগরতলা সাব্রুম গামী ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। মৃতদেহ রেললাইন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

 

 

 

Continue Reading