পুলিশের জালে উঠলো তিন হেরোইন কারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে বিশালগড় থানার পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ তিন ব্যক্তিকে আটক করেছে । যদিও পালিয়ে যেতে সক্ষম হয়েছে এক ব্যাপারী । এ নিয়ে বিশালগড় থানার ওসি জানান, সিক্রেট ইনফরমেশন পাওয়ার পরেই মহকুমা পুলিশ আধিকারিক, ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রত্যেকের সঙ্গে নিয়ে অভিযানে নেমেছিল পুলিশ । বিশালগড় করই মোড়াএলাকা থেকে তিন ব্যক্তিকে টাকা লেনদেনের সময় আটক করেছে । বেশ কয়েক হাজার টাকা সহ তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই পালিয়ে যাওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করতে সক্ষম হবে । এজন্যই তাদেরকে বিশালগড় আদালতে তোলা হয়েছে । পুলিশ এ নিয়ে একটি মামলা গ্রহণ করে আরো তদন্ত শুরু করেছে বলে জানা যায় ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...