বিদ্যুতের খুঁটি ভেঙ্গে আহত দুই শ্রমিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে গুরুতর আহত দুই শ্রমিক । ঘটনা নতুন নগর ভিআইপি রোড সংলগ্ন এলাকায় । সংবাদে প্রকাশ সকালে বিদ্যুতের খুঁটির পুরনো তার পাল্টিয়ে নতুন তার লাগানোর সময় আচমকায় বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে দুই শ্রমিক । স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে এনে ভর্তি করায় । আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা যায় । এদিকে খবর পেয়ে ছুটে এসেছে এয়ারপোর্ট থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা যায় । প্রসঙ্গত আগে থেকেই বিদ্যুতের খুঁটিটি নড়বড়ে অবস্থায় ছিল । শ্রমিকরা ঠিক মালুম করতে পারেনি বিদ্যুৎ খুঁটিটির বহন ক্ষমতা কতটুকু রয়েছে। যার ফলে আকস্মিক এই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...