রবিবার মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হলো মহা অষ্টমী পূজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালির প্রাণের উৎসবের ঢাকে অনেক আগেই পড়ে গিয়েছে কাঠি। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে এবারও শুরু হয় দেবী দুর্গার আরাধনা। দেখতে দেখতে শেষ হয়ে গেলে মহাসপ্তমী। তিথি অনুযায়ী রবিবার মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হলো মহা অষ্টমী পূজা। যদিও মহা সপ্তমীর দিন রাত ৯ঃ৫৫ মিনিটেই শুরু হয়ে গেছে অষ্টমী তিথি। রবিবার রাত ৮ টা পর্যন্ত তিথি থাকায় শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো এদিনই অনুষ্ঠিত হয় মন্ডপে মন্ডপে। শুধু তাই নয়, অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে সম্পূর্ণ হলো সন্ধিপূজা ও। কথিত আছে এই সন্ধিক্ষণেই চামুণ্ডা রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। তাই শুক্লাষ্টমীর বিশেষ মহেন্দ্র ক্ষণে দেবী দুর্গার সন্ধিপূজা হয়। ১০৮ লাল পদ্ম উৎসর্গ করা হয় দুর্গার পায়ে। জলে উঠে ১০৮ প্রদীপ। আর মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে উঠে পুজো মন্ডপ। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধিপূজো চলে। তবে সন্ধি পূজার আগে এদিন সকাল থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন হয় অষ্টমী পূজা। অষ্টমী পূজাতেই লক্ষ্য করা গেল মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদানের ধূম। একপ্রকার উৎসবের আমেজেই এদিন সম্পন্ন হয় মহা অষ্টমী পূজা। এবার পালা নবমীর। নবমী তিথি শুরু রবিবার রাত ৮ টা ১ মিনিটে। কিন্তু নবমী তিথি সোমবার বিকাল ৫ঃ৪৫ মিনিট পর্যন্ত থাকলেও সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যেই শারদীয়া দেব দুর্গা দেবীর নবমী বিহিত পুজো। আর নবমী পুজো শেষ মানেই চারিদিকে বিষাদের সুর। দেখতে দেখতে প্রাণের উৎসবের আরো একটি দিন অতিবাহিত হওয়ায়, এখন থেকেই যেন আনন্দের মাঝে মনের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেকের মনে। এরপরেও উৎসবের বাকি দিনগুলিতে আনন্দে গা ভাসিয়ে দিতে কোন কিছুতেই যেন খামতি রাখছেন না রাজ্যের উৎসব প্রেমীরা। দিনের শেষে সন্ধ্যা হতেই কাতারে কাতারে মানুষ সামিল হচ্ছেন মন্ডপে মন্ডপে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...