পুজোর আগে অভিযান অব্যাহত খাদ্য দপ্তরের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুজোর আগে সমস্ত বাজার ও রেশন সব গুলিতে হানা অব্যাহত রেখেছে খাদ্য দপ্তর । বিশেষ করে কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরের এই উদ্যোগ ।বুধবার রাজধানীর বিটাবন এলাকায় একটি রেশন শপে গড়মিল পাওয়ায় সঙ্গে সঙ্গেই ডিলারশিপ বাতিল করে দিয়েছে । এই রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বলে জানিয়েছেন ফুড ইন্সপেক্টররা । বৃহস্পতিবার সকালে খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়েছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে । আইজিএম চৌমুহনীতে একটি হোটেলে হানা দিয়ে বেশ কয়েকটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে । প্রসঙ্গত রাজধানীতে বহু হোটেল রেস্টুরেন্টে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রয়েছে । খাদ্য দপ্তর এবার পুজোর আগে এগুলিকে বাজেয়াপ্ত করতেই অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...