নির্যাতিতা নাবালিকার পাশে শিশু সুরক্ষা অধিকার কমিশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাবালক ছেলের হাতে নয় বছরের নাবালিকা মেয়ের ধর্ষণের ঘটনা তদন্তে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন।সংবাদে প্রকাশ, সোমবার বিশালগড় থানা এলাকার এক সতেরো বছরের নাবালক দ্বারা ধর্ষণের শিকার হয়েছে স্কুল পড়ুয়া নয় বছরের নাবালিকা। মেয়েটির মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির মুখে চাপা দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নাবালিকা মেয়েটির মা-বাবা কাজ থেকে বাড়ি ফিরে আসলে মেয়েটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার মা-বাবার কাছে। এদিকে মেয়েটির মা বাবা বিশালগড় মহিলা থানায় গিয়ে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। যথারীতি বিশালগড় থানার পুলিশ পক্সো আইনে মামলা হাতে নিয়ে অভিযুক্ত নাবালকে সোমবার রাতেই গ্রেফতার করে। এই ঘটনার খবর পায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। মঙ্গলবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ঘটনার তদন্তে ছুটে যান বিশালগড়ে। বিশালগড় মহকুমা আদালতে নাবালিকা মেয়েটির পরিবারসহ নাবালিকা মেয়েটির সাথে কথাবার্তা বলেন এবং নাবালিকা মেয়েটির শারীরিক খোঁজখবর নেন তার পাশাপাশি এদিন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বিশালগড় মহিলা থানায়ও যান।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...