ব্যবসায় অসংগতি দোকান বন্ধ করে দিল ডিসিএম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে প্রতিনিয়ত বাজার অভিযানে নামছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা । প্রায় প্রতিদিন রাজধানীর কোন না কোন বাজারে অভিযানে নামছে আধিকারিক প্রতিনিধি দল ।শুক্রবার মহাকুমার ডিসিএম ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ।এদিন মহকুমা ডিসিএম মহারাজগঞ্জ বাজারের চালপট্টিতে হানা দেয় । এখানে একটি দোকানে মালিক চালের স্টক কতটুকু আছে বলতে পারেনি । পাশাপাশি দোকানে নেই কোন ট্রেড লাইসেন্স । ক্ষুব্ধ হয়ে মহকুমা ডিসিএম সঙ্গে সঙ্গেই দোকানটি বন্ধ করার নির্দেশ দেয় । খাদ্য দপ্তরের আধিকারিকরা এদিন অন্য কোন দোকানে অসংগতি দেখতে পায়নি । তবে চালের দর আগের চেয়ে প্রতি কুইন্টালে ৫০ থেকে ৬০ টাকা কমেছে বলে জানিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা । একই দিনে অভিযানে গিয়েছে পেঁয়াজ বাজারে । পেঁয়াজের বাজারেও তেমন কোন অসঙ্গতি ধরা পড়েনি ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...