প্রত্যন্ত এলাকার বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সরকার : বিদ্যুৎ মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যন্ত পাহাড়ি জনপদ গুলিতে বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম । ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মঙ্গলবার গোলাঘাটিতে উদ্বোধন হল ৩৩ কেবি বিদ্যুৎ সাব ডিভিশন । এদিন আনুষ্ঠানিকভাবে সাব স্টেশনটির শুভ সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ । উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ,গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা , এমডিসি উমা শংকর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এদিন বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন এই সাবস্টেশন টি সূচনার ফলে উপকৃত হবে ৫ হাজার৭৩০ টি পরিবার । এখানকার গোলাঘাটি , পেকুয়ার-জলা , পাথালিয়া ঘাট , দয়ারাম পাড়া , নব শক্তি গঞ্জ সংশ্লিষ্ট এলাকা গুলিতে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে । বিদ্যুৎ মন্ত্রী বলেন , শুধু বিদ্যুৎ পরিষেবা নয় বিদ্যুতের হাত থেকে মানুষকে রক্ষা করতেও সরকার উন্নত চিন্তা ভাবনা করছে । যাতে করে আকস্মিক কোন জড়ো হওয়া বা দুর্যোগে বিদ্যুতের তার ছিড়ে কোনরকম দুর্ঘটনা না ঘটে তার জন্যও সরকার কেবল এর মাধ্যমে মাটির নিচে দিয়ে বিদ্যুৎ তার পরিবহনের ব্যবস্থা করছে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...