উদ্ধার ১০ ফুট লম্বা কিং কোবরা ব্যাপক চাঞ্চল্য

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকালয়ে দেখা মিললো কিং কোবরা। যদিও বা সচারাচর এদের দেখা পাওয়া মুশকিল ।জঙ্গলে থাকতে পছন্দ করে। হঠাৎ কিং কোবরা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। শনিবার গভীর রাতে ইন্দ্রিরা নগর গ্রাম পঞ্চায়েতের গাবতলী এলাকায় দেখা যায় কিং কোবরারটিকে । এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।খবর দেওয়া হয় পুলিশ , বিএসএফ জওয়ান ও তৃষ্ণা অভয়ারণ্যের কর্মীদের । কিং কোবরাকে ধরার জন্য অনেক চেষ্টা করেও আয়ত্বে আনা যাচ্ছিল না। কাছে যেতেই ফনা তুলে তেড়ে আসে আর এদিক ,ওদিক ছোটাছুটি করছে । দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় চেষ্টার পর অবশেষে তৃষ্ণা অভয়ারণ্যের জালে ধরা পরে কিং কোবরাটি। তৃষা অভয়ারণ্যের কর্মীরা জানান এটির ওজন প্রায় ১৫ কেজিরও বেশি হবে,লম্বা প্রায় ১০ ফুট। উদ্ধার হওয়া কিং কোবরাটিকে রবিবার সকালে তৃষা অভয়ারণ্য নিয়ে ছেড়ে দেওয়া হয় । এলাকায় এত বড় মাপের কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পরেছে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...