সাংবাদিক হেনস্থা দ্বারস্থ জেলা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নিকট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় রামছড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের দ্বারা হেনস্থার শিকার দুই সাংবাদিক ।ঘটনা বিবরনে জানা যায় বৃহস্পতিবার দুপুর বিশালগড় থানাধীন রামছড়া এলাকায় দ্বিগবিজয় অধিকারীর বাড়িতে সুজাতা ধামের নেতৃত্বে আসাম রাইফেলসের জোয়ানরা অভিযান চালায় ।সেই খবর শুনে বিশালগড় থেকে দুই সাংবাদিক কুমার গৌরব রায় ও রাসেল আহাম্মেদ খবর সংগ্রহ করতে গেলে সঠিক পরিচয় দেওয়ার পর ও লেডি সুজাতা ধামের নেতৃত্বে আসাম রাইফেলসের জওয়ানরা সাংবাদিকের উপর আক্রমণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।সেই পরিপ্রেক্ষিতে বিশালগড়ে সমস্ত সাংবাদিকরা শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ জেলাশাসক ডক্টর বিশাল কুমার এর নিকট এক ডেপুটেশনে মিলিত হন । ডেপুটেশনে বিশালগড়ে সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের দাবি লেডি সুজাতা ধাম ও আসাম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলাশাসক জানিয়েছেন আগামী ১২ ঘণ্টার মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জানিয়েছেন প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম ।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...