১১ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামলো প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পরিবহন শ্রমিকদের কল্যাণে গঠন করতে হবে বোর্ড। রাজ্যেও বর্তমানে ইলেকট্রিক অটো গাড়ির রমরমা । তাই ইলেকট্রিক অটো বাজারজাত হওয়ার আগে সেগুলিকে পারমিটের আওতায় আনতে হবে। একইভাবে ই রিক্সার নতুন পারমিট বন্ধ করতে হবে। শুধু তাই নয় পরিবহন শ্রমিকদের ইএসআই প্রকল্পের আওতায় নিয়ে আসা সহ মোট ১১ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন মঙ্গলবার শ্রম দপ্তরের কমিশনারের নিকট প্রদান করল গণডেপুটেশন। এদিন রাজধানী আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পরিবহন শ্রমিকদের এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন ভবনের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখান থেকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুমন শীলের নেতৃত্বে এক প্রতিনিধিদল পরিবহন দপ্তরের কমিশনারের সাথে মিলিত হয়ে দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। রাজ্যের পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি গুলি আদায়ের ক্ষেত্রে দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বাধ্য হয়েই সংগঠন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে বার্তা দিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...