অক্টোবরে শুরু হতে চলেছে তিনদিন ব্যাপী নীরমহল জল উৎসব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঐতিহ্যবাহি নীরমহল জল উৎসবকে সফল করে তুলতে মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে সম্প্রতি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষপাল (রায়)। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস এবং বিভিন্ন দপ্তরের জেলা, মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৬-৮ অক্টোবর তিনদিন নীরমহল ফল উৎসব রাক্তঘাট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। উৎসবে রাজ্য ও বহিঃরাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। তাছাড়াও নৌকা বাইচ প্রতিযোগিতা, শঁতার প্রতিযোগিতা, মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...