রাজ্যের অর্থনীতিতে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে : সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের প্রসার ও প্রচারের লক্ষ্যে এই দিবসটির উদযাপনের গুরুত্ব রয়েছে অনেক। তাই প্রতিবছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে গোটা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবসটি। এবার যেন তার ব্যতিক্রম নয়। বিগত দিনের মতোই এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে রাজ্য সরকারের পর্যটন দপ্তর। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক সুসজ্জিত পদযাত্রা। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আর এই পদযাত্রায় অংশ নেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী বলেন রাজ্যের বর্তমান সরকারটা পর্যটন বান্ধব। রাজ্যের মানুষকে পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে এই পদযাত্রা। রাজ্যে পর্যটন বিগত দিন যে জায়গায় ছিল এখন আর তা সেই জায়গায় নেই। সামনের দিকে আরো দূরে এগিয়ে যেতে হবে। রাজ্যের অর্থনীতিতে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সরকার রাজ্যের পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য ইতিমধ্যেই নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...