দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বাইক চালকের, আহত স্ত্রী সহ তিন সন্তান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসতর্কতার খেসারত দিল এবার এক গোটা পরিবার। সরকারি বিধি নিষেধ অমান্য করে সপরিবার নিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। শুধু তাই নয়, এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মৃত বাইক চালকের স্ত্রী সহ তিন সন্তান। যারা প্রত্যেকেই এখন আগরতলা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃত বাইক চালকের নাম রাকেশ মিয়া। বয়স ২৯ বছর। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার আগরতলা বড়দোয়ালী এলাকায় শশুর বাড়ি থেকে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজ  বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে রওনা দেয় রাকেশ। গর্জি এলাকায় যাওয়ার পর বিপরীতমুখী একটি ওয়াগন গাড়ির সাথে বাইকটির সংঘর্ষ ঘটে। এতে করে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন বাইকে থাকা পাঁচজন। সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে টেপানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক রাকেশ। অপরদিকে মৃত যুবক রাকেশের স্ত্রী সহ তার দুই শিশু সন্তান বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মৃত যুবকের দেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মূলত অসতর্কতার জন্যই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের শিকার হলেন এই পরিবারটি। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে গোটা দক্ষিণ তকমাবাড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...