শহীদ চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেছে তফাজ্জল হোসেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। গত ছয় মাস আগে ব্রেন স্ট্রোক করেছিল শহীদ চৌধুরী। বর্তমানে তার অবস্থা বেগতিক দেখে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বুধবার বক্সনগর এর প্রাক্তন বিধায়ককে হাসপাতালে দেখতে আসেন বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক দৃষ্টিকোণ থেকে শহীদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে তফাজ্জল হোসেন। বলেন শহীদ চৌধুরী গত ২০ বছর বক্সনগর এর বিধায়ক ছিলেন, ছিলেন মন্ত্রী ও। বক্সনগর এর মানুষের সার্বিক উন্নয়নের তার অবদান রয়েছে প্রচুর। যার জন্য মানবিক ভাবেই প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করেছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন তার দূরারোগ্য ব্যাধির।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...