প্রচুর মালামাল সহ পাঁচ চোরকে গ্রেফতার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চোর চক্রের একটি বিরাট চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজধানীর পূর্ব থানার পুলিশ। গ্রেপ্তার করেছে ৫ জনকে। তাদের কাছ থেকে পুলিশ চারটি ল্যাপটপ, দুটি ফোন একটি এলইডি টিভি, একটি বাইকের ইঞ্জিন ও বেশকিছু লোহা লঙ্কর উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হল, রাজু কর্মকার, সোহেল চৌধুরী ,সুশীল দেববর্মা, দীপঙ্কর ও রাজঋষি দাস। ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের কাছ থেকেই চোর চক্রের মূল পান্ডাদের গ্রেপ্তার করা যাবে। প্রসঙ্গত সম্প্রতি রাজধানী শহরসহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছিচকে চোরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়ে চলেছে।  সাধারণ নাগরিক সহ পুলিশও দিশেহারা হয়ে পড়েছে। মঙ্গলবার পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও কিরণ কুমার জানান, খুব শীঘ্রই পুলিশ পুরো চোরের চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...