দিন-দুপুরের নাবালকের ছুরিকাঘাতে মৃত এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিন দুপুরে ছুরিকাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। গলা সহ শরীরের প্রায় সাতটি স্থানে ছুরিকাঘাত করেছে বিশ্বজিৎ দেবনাথ নামে এক জেরক্স দোকানের মালিককে। ঘটনা মেলাঘরের স্কুল চৌমুহনী এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় জিবিতে আনার পথে বিশ্রামগঞ্জে গাড়িতেই মৃত্যু হয় বিশ্বজিৎ দেবনাথের। স্থানীয় মানুষ ঘটনাকারী দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় কলম ক্ষেত এলাকার তাপস দেবের নাবালক ছেলে এই ঘটনা সংঘটিত করেছে। এদিকে এই ঘটনার পরই রাস্তা অবরোধে বসে পড়েছে স্থানীয় জনতা। ঘটনাস্থলে ছুটে এসেছে নব নির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ।উত্তেজিত জনতা বিধায়কের কথাও মানতে নারাজ। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী। এলাকায় বিরাজ করছে একটা থমথমে পরিবেশ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...