চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশনে এগিয়ে ফরওয়ার্ড

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বীরেন্দ্র ক্লাব ও ফরওয়ার্ড ক্লাব। ম্যাচে ৭-০ গোলের ব্যাবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে লিগে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে ফরওয়ার্ড। এদিনের ম্যাচে প্রথমার্ধে ২ গোল ও দ্বিতীয়ার্ধে ৫ টি গোল করে বড় ব্যবধানে জয় তুলে নেয় ফরওয়ার্ড ক্লাব। ম্যাচে ফরওয়ার্ড ক্লাবের হয়ে জোড়া গোল করে খেলার ২৩ ও ৩০ মিনিটে ইয়ামি। এছাড়াও ফরওয়ার্ড ক্লাবের হয়ে ম্যাচের ৪৬,৫৭,৬১,৭১ ও ৭৮ মিনিটে গোল করে যথাক্রমে জাবেদা ডারলং,বসন্ত সিং,সানা সিং,রোনাল্ড সিং ও বয়ার জমাতিয়া।এদিনের ম্যাচে জয়ের ফলে ফরওয়ার্ড ক্লাবের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ১১ পয়েন্ট। ৫ ম্যাচে ফরওয়ার্ড ক্লাব ৩ টি ম্যাচে জয় ও ২ টি ম্যাচ ড্র করে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...