বেকার সমস্যা! অলিতে গলিতে নেশার সাম্রাজ্য তৈরি করেছে সরকার : নবারুণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে দেখা দিয়েছে কাজের সংকট। কর্মসংস্থানের জন্য রাজ্যের বেকারদের ছুটতে হচ্ছে বহির রাজ্যে। সরকারি বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। এর মধ্যে আবার নেশায় ভাসছে গোটা রাজ্য। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা। রাজ্যের মহিলারা এখন আর সুরক্ষিত নয়। স্কুলগুলিতে শিক্ষকের সংকট থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। এরকম একগুচ্ছ অভিযোগ এনে এবার রাস্তায় নামলো বামপন্থী যুবরা। শুক্রবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরে। বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সরকারের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত হলো যুব মিছিল। শহরের মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবন থেকে যুবক যুবতীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব ও টি ওয়াই এফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে যুবনেতা নবারুণ দেব বলেন, রাজ্যে এখন কাজের সংকট দেখা দিয়েছে। সরকারি দপ্তর গুলিতে নিয়োগ বন্ধ। অন্যদিকে আবার গোটা রাজ্যে ভাসছে নেশা। একদিকে কাজ বন্ধ রেখে গলিতে গলিতে নেশার সাম্রাজ্য তৈরি করেছে সরকার। এই নেশার মধ্য দিয়েই ত্রিপুরাকে শেষ করে দেওয়ার জন্য একটা ভয়ংকর ষড়যন্ত্র চলছে। আর এর পেছনে রয়েছে বিজেপি দল। এর বিরুদ্ধেই রাস্তায় নামছে যুবকরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...