আম্বেদকর মাতৃ মিশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আম্বেদকর সেবা সংঘের উদ্যোগে সামাজিক ন্যায় সমাজসেবা সমাজ সংস্কার দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হলো অমৃত উৎসব। আগরতলা শহরতলী ইন্দ্রনগর সেবার সংঘের প্রাঙ্গনে আম্বেদকর মাতৃ মিশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের এদিন আনুষ্ঠানিক সূচনা করলেন আগরতলা পৌর নিগমের ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও ছিলেন আম্বেদকর সেবা সংঘের সম্পাদক নেপাল চন্দ্র দাস সহ আরো বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন অতিথিরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রি সুধাংশু দাস বলেন, ডক্টর বি আর আম্বেদকর তৎকালীন সময়ে সমাজ সংস্কারের যে ভূমিকা নিয়েছিলেন মানুষকে সেবামূলক ভাবনাকে জাগ্রত করার জন্য সেই চিন্তাকে সামনে রেখে সমাজকে সমৃদ্ধ করার যে প্রয়াস সেটা প্রশংসার দাবি রাখে। এই কর্মসূচি সমাজে একটা ইতিবাচক ও সুন্দর বার্তা যাবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী শ্রীদাস।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...