ছেলে চুরি করার দায়ে সালিশি সভায় মাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর, ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলে নেশার জন্য টাকা জোগাড় করতে গিয়ে চুরি কাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে সালিশি সভায় আক্রান্ত হলেন গর্ভধারিনী মা। তাও আবার রাতের আঁধারে বিবস্ত্র করে। শুধু তাই নয় সালিশি সভায় মাতাব্বররা অভিযুক্ত নাবালকের পরিবারকে আর্থিক জরিমানার পাশাপাশি শাস্তি স্বরূপ নেড়া করে দেওয়া হয় অভিযুক্ত নাবালকের মাথা। এতে করে মা ও ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বর্বরোচিত এই ঘটনাটি ঘটলো এবার রাজধানী আগরতলা শহরতলী শানমুরা এলাকায়। ছেলে চুরি করার দায়ে সালিশি সভায় মাকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। ঘটনার বিবরণে জানা যায় শানমুড়া এলাকার এক মহিলার নাবালক ছেলে সহ তিন নাবালক মিলে নেশা করার জন্য এলাকার একটি দোকান থেকে টাকা চুরি করে। চুরি কাণ্ডের পর স্থানীয় একাংশ অতি উৎসাহী লোক বিষয়টির তদন্ত করে তিন নাবালককে এলাকা থেকেই আটো করে। পরবর্তী সময়ে দুই নাবালককে ছেড়ে দেন এলাকাবাসী। চুরি কাণ্ডের পর এলাকার মাতাব্বররা রবিবার রাতে স্থানীয় একটি জায়গাতে সালিশি সভার নামে ডেকে আনা হয় এক অভিযুক্ত নাবালক ও তার মাকে। সভায় মাতব্বরদের উপস্থিতিতেই এলাকার যুবকরা একত্র হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে চুরি করা টাকা ওই যুবককে ফেরত দিতে হবে। মাতব্বরদের এই সিদ্ধান্ত নাবালকের মা রাজি হবার পরেও যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় নাবালক ছেলেটিকে বেধরক মারধর করে তার মাথার চুল কেটে দেয়। যুবকদের এধরনের অত্যাচারে নাবালকটির মা বাধা দিলে যুবকরা নাবালক ছেলেটির মাকেও বিবস্ত্র করে বেধরক মারধর করে বলে অভিযোগ। আরো অভিযোগ গোটা এই ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় শাসকদলের নেতা শুকলাল দাস ও রবীন্দ্র দাস। মাতাব্বর নামধারী স্থানীয় শাসকদলের নেতাদের উপস্থিতিতে নেশাগ্রস্ত অবস্থায় যুবকদের আক্রমণে মা ও ছেলে গুরুতর আহত হয়ে পড়েন। তাদেরকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। চুরির অভিযোগ এনে শ্বাসক দলের স্থানীয় নেতাদের উপস্থিতিতে সালিশি সভায় অভিযুক্ত নাবালক ও তার মাকে এক প্রকার বিবস্ত্র করে মার দূরের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। সোমবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত মহিলা ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...