অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত পেলেন সুদীপ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্বভারতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্তি পেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খারগে ৪৫ জনের জাম্বো কমিটির নামের তালিকায় সিলমোহর দিয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মূল কমিটিতে স্থান পেয়েছে দীপা দাস মুন্সি, অধীর চৌধুরী। ত্রিপুরা থেকে আমন্ত্রিত সদস্য হিসেবে একমাত্র সুদীপ রায় বর্মনের নাম স্থান করে নিয়েছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে শ্রী রায় বর্মনকে দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বলেন আগামী দিনে কংগ্রেসকে ত্রিপুরায় অন্যরূপে দেখা যাবে। সুদীপ রায় বর্মন জানান আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরায় প্রিয়াঙ্কা গান্ধী আসছে সংগঠনকে চাঙ্গা করতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...