বুধে চাঁদের দক্ষিন মেরুতে পা রাখতে চলেছে ভারত : ইসরো

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধে ভারত চাঁদে পা রাখবে। সামাজিক মাধ্যমে সরাসরি দেখতে পাবে গোটা দেশ তথা বিশ্ব। জানালো দিল ইসরো। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। সব ঠিক থাকলে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান ৩। এদিকে জানা যায় রবিবার চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। চাঁদের বুকে ভেঙে পড়েছে রুশ মহাকাশযান লুনা -২৫। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের মহাকাশযান সফল অবতরণ করতে পারেনি। তাই চন্দ্রাভিযানে বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কাছে এক অগ্নিপরীক্ষাই বটে। চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। রবিবার রাশিয়ার আশাভঙ্গের খবর প্রকাশ্যে আসার কিছু ক্ষণ আগেই টুইট করে চন্দ্রযান-৩-এর অবতরণের সময় জানিয়ে দিল ইসরো। রবিবার ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ও অন্যান্য সামাজিক মাধ্যমে চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। মাঝে আর মাত্র দুটো দিন। তার পরই সেই মাহেন্দ্রক্ষণ। এদিন রাশিয়ার স্বপ্নভঙ্গের খবর প্রকাশ্যে আসায় তা উস্কে দিয়েছে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান ২-এর স্মৃতি। সে বার চাঁদের মাটিতে সফল অবতরণ করতে পারেনি ভারতের চন্দ্রযান। চাঁদের বুকে দেশের স্বপ্ন সে দিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবে ২০১৯ সালের সেই ‘তিক্ত’ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার অনেক সাবধানেই চাঁদের পা রাখার পরিকল্পনা নিয়েছে ভারত। ধীরে ধীরে চাঁদের কাছে পৌঁছেছে ল্যান্ডার ‘বিক্রম’। মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর গতি কমিয়েছে ভারতীয় চন্দ্রযান। ধীরে ধীরে গতি কমানো হচ্ছে। আলতো করে চাঁদের মাটিতে অবতরণ অর্থাৎ ‘সফ্‌ট ল্যান্ডিং’ করানো হবে ভারতীয় চন্দ্রযানকে। চাঁদের দক্ষিণ মেরুতে এই ‘সফ্‌ট ল্যান্ডিং’ করাই যে কোনও মহাকাশযানের কাছে চ্যালেঞ্জ। যা করতে ব্যর্থ হয়েছে রুশ যান। ভারতও ব্যর্থ হয়েছিল পাঁচ বছর আগে। এখন ভারতের চন্দ্রযান বুধবার সেই লক্ষ্যপূরণ করতে পারে কি না, সেটাই দেখার। অপেক্ষায় দেশবাসী তথা সারা বিশ্ববাসী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...